২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চীনের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়াবে যুক্তরাষ্ট্র'

চীনের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়াবে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ওয়াশিংটন, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়াবে যুক্তরাষ্ট্র। শনিবার বেইজিং সফরে যাওয়ার প্রাক্কালে একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। চীনের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন গেটস। অর্থনীতি চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে সামরিক খাতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ বাড়িয়েছে চীন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক কর্মসূচিতে চীন অপ্রত্যাশিত অগ্রগতি অর্জন করেছে। আর তা চক্ষুশূল হয়েছে যুক্তরাষ্ট্রের। কিছু ক্ষেত্রে চীনের সামরিক সাফল্য নিশ্চিত হলে তা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে পেছনে ফেলে দেবে বলে স্বীকার করেছেন গেটস। গেটস সাংবাদিকদের বলেন, "সেগুলো পরিস্কারভাবে আমাদের সামরিক সক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলবে এবং আমাদেরকে এদিকটিতে দৃষ্টি দিতে হবে।" মার্কিন সেনাবাহিনী যাতে শীর্ষস্থান ধরে রাখতে পারে সেজন্য আগামী পাঁচ বছরের জন্য বৃহস্পতিবার সামরিক খাতের বাজেট পরিকল্পনা প্রকাশ করেছেন গেটস। দূরপাল্লার পরমাণু বোমারু, শত্র"পক্ষের গতিবিধি সনাক্তকরণ ও জানানোর ইলেকট্রনিক বার্তা ব্যবস্থা (জ্যামার্স) ও রাডার এবং উপগ্রহকেন্দ্রিক নতুন প্রযুক্তির কর্মসূচি রয়েছে গেটসের পরিকল্পনায়। কিন্তু আগামী পাঁচ বছরে ৭ হাজার ৮ শ' কোটি ডলার সামরিক ব্যয় কমানোর পরিকল্পনার সমালোচনা করেছেন কংগ্রেস সদস্যদের অনেকে। এতে মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো অর্থের অভাবে পড়বে বলে মনে করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫৩ ঘ.