২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার নিথর দেহ দেখে আতঙ্কিত হয় জ্যাকসনের সন্তানরা

মাইকেল জ্যাকসনের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে ভয়ে বিহ্বল হয়ে ওঠে তার দুই সন্তান। লস অ্যাঞ্জেলসের একটি আদালতে দেওয়া সাক্ষ্যে জ্যাকসনের মৃত্যু দিনের বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন তার দেহরক্ষী আলবার্তো আলভারেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

লস অ্যাঞ্জেলস, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইকেল জ্যাকসনের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে ভয়ে বিহ্বল হয়ে ওঠে তার দুই সন্তান। লস অ্যাঞ্জেলসের একটি আদালতে দেওয়া সাক্ষ্যে জ্যাকসনের মৃত্যু দিনের বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন তার দেহরক্ষী আলবার্তো আলভারেজ। আলবার্তো বলেন, "প্যারিস ড্যাডি বলে চিৎকার দিয়ে কান্না শুরু করে এবং ডাক্তার মুরি আমাকে বলেন, তাদেরকে বাইরে নিয়ে যাও, বাবাকে এ অবস্থায় তাদের দেখতে দিও না।" জ্যাকসনের মৃুত্যতে তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারেকে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে বিচার করা হবে কিনা তার প্রাথমিক শুনানির দ্বিতীয় দিন আলবার্তো আদালতকে এসব কথা বলেন। ২০০৯ সালেন ১৫ জুন এ কিংবদন্তী পপ সম্রাটের মৃত্যু হয়। অ্যালবার্তো বলেন, সেদিন মুরি তাকে ফোনে জানান ওষুধে জ্যাকসনের খারাপ প্রতিক্রিয়া হয়েছে। তিনি ঘরে গিয়ে দেখেন জ্যাকসন অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে এবং মারে তার পাশে বসা। মারে বলেন, দ্রুত একজন ডাক্তার ডাকা ও একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা দরকার। তবে তার আগেই তাকে জ্যাকসনের ব্যাবহৃত ওষুধগুলো একটি প্লাষ্টিকের ব্যাগে ভরে ফেলতে বলেন মারে। সে ব্যাগটি এখন কোথায় আছে তা জানা নেই বলে জানান আলবার্তো। এর আগে জ্যাকসনের মৃত্যুর সময় বাইরে থেকে আসা চিকিৎসক রিচার্ড সেনিফ আদালতকে জানান, জ্যাকসনের ঘরে গিয়ে তার নিথর দেহ দেখতে পান তিনি। মারে তাকে কখনোই বলেননি জ্যাকসন প্রোপোফল সেবন করতেন। এমনকি তাকে জিজ্ঞেস করা হলেও তিনি বলেননি। পরীক্ষায় দেখা যায় ২০ মিনিট আগেই জ্যাকসনের মৃত্যু হয়েছে। সরকারি কৌঁসুলিরা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে জ্যাকসনের মৃত্যুর জন্য মারের বিরুদ্ধে অভিযোগ করছেন। তারা প্রমাণ করতে চাইছেন জ্যাকসনের চিকিৎসায় গাফিলতি ছিলো মারের। শিল্পীর মৃত্যুর পর মারে তার দোষ ঢাকতে চাইছেন। জ্যাকসনকে নিথর অবস্থায় পাওয়া এবং ডাক্তার ডাকার মধ্যে ২০ মিনিট সময় পার হয়েছে বলে অভিযোগ কৌসুলিদের। জ্যাকসনের অনুরোধেই তাকে প্রোপোফল জাতীয় ওষুধ দেওয়া হয়েছিলো বলে দাবি করে আসছেন মারে। জ্যাকসনের বোন জ্যানেট ও লা টয়য়া, মা ক্যাথরিন এবং বাবা জো এ সময় আদালতে উপস্থিত ছিলেন। প্রাথমিক এ শুনানি দুই সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/এলকিউ/১৬৫৮ ঘ.