২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে দুই শতাধিক শিশু সিসা বিষক্রিয়ায় আক্রান্ত

চীনের পূর্বাঞ্চলে বাড়ির কাছের ব্যাটারি কারখানা থেকে সিসা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে ২শ'রও বেশি শিশু। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

বেইজিং, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)---- চীনের পূর্বাঞ্চলে বাড়ির কাছের ব্যাটারি কারখানা থেকে সিসা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে ২শ'রও বেশি শিশু। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, গত মাসে চীনের আনহুই প্রদেশের গাওহে এলাকায় তিন শিশুকে পরীক্ষা করে তাদের রক্তে সিসার উচ্চমাত্রা ধরা পড়ে। এর পরপরই পরীক্ষা করা হয় আরো ২৮০ জন শিশুকে। এদের মধ্যে ২শ'রও বেশি শিশুর দেহে সিসা বিষক্রিয়া ধরা পড়েছে। আক্রান্ত ২৪ জন শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের বয়স ৯ মাস থেকে ১৬ বছর বলে জানিয়েছে বিবিসি। ব্যাটারি কারখানার কাছের বাড়িঘরগুলোর শিশুরাই এ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। যদিও চীনে আবাসিক এলকার ৫০০ মিটারের মধ্যে কোনো কারখানা স্থাপন আইনগতভাবে নিষিদ্ধ। হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের পরিচালক ঝ্যাং গং বলেছেন, ব্যাটারি কারখানার সিসা দূষণেই যে এ বিষক্রিয়া ঘটেছে তা পরিস্কার। এ ঘটনার পর কর্তৃপক্ষ ব্যাটারি কারখানাগুলো বন্ধ করে দিয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩২ ঘ.