নয়া দিল্লি, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন থেকে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো একবছর বাড়িয়েছে ভারত।
মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
২০০৮ সালে ভারত সর্বপ্রথম চীন থেকে দুগ্ধপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তী সময়ে তার মেয়াদ আরো বাড়ানো হয়, যার কার্যকারিতা ২০১০ সালের ২৪ ডিসেম্বর শেষ হয়।
এই প্রেক্ষাপটে ভারত নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়ালো ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24