২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নতুন করে বিতর্কে বোফর্স কেলেঙ্কারি

ভারতে টেলিকম কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যে নতুন করে বিতর্কে উঠে এসেছে ২০ বছর আগের বোফর্স দুর্নীতি কেলেঙ্কারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নয়াদিল্লি, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ভারতে টেলিকম কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যে নতুন করে বিতর্কে উঠে এসেছে ২০ বছর আগের বোফর্স দুর্নীতি কেলেঙ্কারি। ১৯৮০'র দশকে বোফর্স অস্ত্র চুক্তির সময় ইতালীয় ব্যবসায়ী অত্রাভিও কাত্রোচ্চি এবং ভারতীয় বোফর্স এজেণ্ট উইন চাধা কে মোট ৬৫৫ মিলিয়ন রুপি (১৪.৭ মিলিয়ন ডলার) ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা এক রিপোর্টে জানিয়েছে ভারতের আয়কর বিভাগ। বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ সপ্তাহে আয়কর বিভাগের ওই রিপোর্টটি হস্তগত করেছে। বিজেপি'র উর্ধ্বতন নেতা এখন বিষয়টি পার্লামেন্টে তোলার দাবি জানাচ্ছেন। অন্যদিকে, বোফর্স মামলার তদন্ত বন্ধ করে দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছে আদালত। কারণ, ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো 'সিবিআই' ইতোমধ্যেই জানিয়েছে, তারা বোফর্স কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার যথেষ্ট প্রমাণ পায়নি। তাছাড়া মামলার প্রধান সন্দেহভাজন কাত্রোচ্চিকে হস্তান্তরের চেষ্টাও বহুবার ব্যর্থ হওয়ায় সিবিআই বোফর্স কেলেঙ্কারি তদন্ত বন্ধ করে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে। স