২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাইয়ের বিলাপ

কান্নায় ভেঙে পড়ে আফগানিস্তানের দুর্দশা নিয়ে মঙ্গলবার বিলাপ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

কাবুল, সেপ্টেম্বর, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কান্নায় ভেঙে পড়ে আফগানিস্তানের দুর্দশা নিয়ে মঙ্গলবার বিলাপ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। কাবুলের একটি হাই স্কুলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠানে এক বক্তৃতায় দেশে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানোর সময় কারজাই কান্নায় ভেঙে পড়ে বলেন, দ্রুত শান্তির পথে না আসলে আগামী প্রজন্ম বিদেশে পালিয়ে যাবে। হারাবে তাদের আফগান পরিচয়। তিনি বলেন, আফগানদের দেশে বাস করে দেশের জন্যই কাজ করতে হবে। এরপরপরই কারজাই বিশেষ শান্তি পরিষদের সদস্যদের নাম বলেন। তালেবানদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে দেশে জঙ্গি তৎপরতার রাজনৈতিক সমাধানের পথে আগানোই তাদের কাজ। কারজাই আফগানদেরকে শিক্ষিত ও স্বনির্ভর করে গড়ে তুলতে চান বলে জানান। কেঁদে কেঁদে তিনি বলেন, আমাদের সন্তানরা বোমা আর আত্মঘাতী হামলার কারণে স্কুলে যেতে পারে না। শিক্ষকরা স্কুলে যেতে পারেন না সংঘাত আর প্রাণনাশের হুমকির কারণে। স্কুল থাকে বন্ধ। নিজের ছেলে মিরওয়াইজের প্রসঙ্গ টেনে কারজাই বলেন, "আমি চাই সে স্কুলে যাক। কিন্তু হায় আল্লাহ আমি উদ্বিগ্ন। আল্লাহ না করুক, আমার ছেলেকে যেন আফগানিস্তান ছেড়ে যেতে না হয়। আমি চাইনা আমার ছেলে বিদেশি হোক। আমি তাকে আফগান বানাতে চাই।" আফগানদের দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কারজাই বলেন, "আমাদের মাটিতে কি চলছে তা আপনারা প্রত্যক্ষ করছেন। কেবল আমাদের চেষ্টা দিয়েই আমরা এ মাতৃভূমিকে আমাদের করে পেতে পরি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৫৩ ঘ.