২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা অভিমুখে ইহুদি শান্তি-কর্মীরা

ইসরায়েলের গাজা অবরোধ অমান্য করে একদল ইহুদী শান্তি-কর্মী রোববার ত্রাণ নিয়ে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ফামাগুস্তা, সাইপ্রাস সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের গাজা অবরোধ অমান্য করে একদল ইহুদী শান্তি-কর্মী রোববার ত্রাণ নিয়ে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবরুদ্ধ গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের দুর্দশাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে তারা। 'আইরিন' নামে ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজে করে অল্প পরিমাণ ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা হয়েছে এ ইহুদি শান্তি-কর্মীরা। দলটিতে ইসরায়েল, ব্রিটেন, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের নয় জন নাগরিক রয়েছেন। এ দলের ইসরায়েলি শান্তি কর্মী রামি এলহ্যানান ১৯৯৭ সালে এক ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলায় তার ১৪ বছরের মেয়েকে হারান। তিনি বলেছেন, "আমি অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই এবং অবরোধের মধ্যে বসবাসকারী ১৫ লক্ষ মানুষের দুর্দশার প্রতি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা খুবই অমানবিক।" ইহুদি শান্তি-কর্মীরা জানিয়েছে, গাজার জন্য তারা চিকিৎসা সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ যন্ত্র এবং শিশুদের জন্য শিক্ষামূলক খেলনা নিয়ে যাচ্ছে। গত ৩১ শে মে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ৯ তুর্কি ত্রাণকর্মীকে হত্যার পর থেকে গাজা অবরোধ নিয়ে ইসরায়েলি নীতি আন্তর্জাতিক স