২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি আসলেই চাই: ইটিএ

কয়েক যুগের রক্তক্ষয়ী সংঘাত অবসানে যুদ্ধবিরতির প্রস্তাব আন্তরিকভাবেই দেওয়া হয়েছে বলে জানালো স্পেনের ইটিএ বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 11:42 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

মাদ্রিদ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক যুগের রক্তক্ষয়ী সংঘাত অবসানে যুদ্ধবিরতির প্রস্তাব আন্তরিকভাবেই দেওয়া হয়েছে বলে জানালো স্পেনের ইটিএ বিদ্রোহীরা। তাদের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সরকার ও স্পেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ থাকলেও বিদ্রোহী গোষ্ঠীর দুই সদস্য শনিবার জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণের প্রমাণ দিতে প্রস্তুত। বাস্ক সংবাদপত্র 'গারা'কে দেওয়া এক সাক্ষাতকারে তারা একথা বলেন। সাক্ষাৎকারটি রোববার প্রকাশিত হওয়ার কথা। বিদ্রোহী দলের ওই দুই সদস্য বলেন, স্বাধীনতা আন্দোলনের সহিংস পথ ছেড়ে একটি সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা রাজি। ইটিএ সদস্যরা বলেন, "আমাদের লক্ষ্য গণতান্ত্রিকভাবে এ সহিংসতার সমাধান ও চিরতরে উভয়পক্ষের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে ফেলা। আর সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।" এ মাসের শুরুর দিকে একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ইটিএ। তবে সে সময় তাদের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয় স্পেন সরকার। সাক্ষাতকারে তারা আরো বলেন, "ইটিএ একটি স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে চায় এবং প্রয়োজনে তারা আরো পদক্ষেপ নিতে রাজি আছে।" বাস্ক ভাষাভাষী অঞ্চলে স্বাধীনতার জন্য চার দশক ধরে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে ইটিএ বিদ্রোহীরা। তাদের পরিচালিত সহিংসতায় এ পর্যন্ত সাড়ে আটশ'র বেশি মানুষ নিহত হয়েছে। এ আন্দোলন-সহিংসতার শান্তিপূর্ণ সমাধানের জন্য গত সপ্তাহে আন্তর্জাতিক স