২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর ধর্ষণকারী বিদ্রোহীদের বিচার হচ্ছে না: জাতিসংঘ

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর শত শত বিদ্রোহী ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকলেও তাদের কোনো বিচার হচ্ছে না। জাতিসংঘ কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

জেনেভা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর শত শত বিদ্রোহী ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকলেও তাদের কোনো বিচার হচ্ছে না। জাতিসংঘ কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর 'নর্থ কিভু' প্রদেশের ১৩ টি গ্রামে ৩০ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত কমপক্ষে ৩ শ' ৩ জন বেসামরিক লোক ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতদের মধ্যে ২ শ' ৩৫ জন নারী, ৫২ জন তরুণী, ১৩ জন পুরুষ ও ৩ জন বালক রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ সময় সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ধর্ষণ ও সহিংসতার সঙ্গে তিনটি সশস্ত্র বিদ্রোহী গ্র"প জড়িত বলেও সেখানে বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রুপার্ট কোলভিলি বলেন, "আমরা আশা করি, এসব ধর্ষণকারীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে এবং অপরাধ প্রমাণিত হলে তাদের সাজা দেওয়া হবে।" কিন্তু দেশটির দুর্বল যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার কারণে তা করা কঠিন বলেও জানান তিনি। তাছাড়া কঙ্গোর বিচার ব্যবস্থা যথাযথ নয় বলেও তিনি তার সমালোচনা করেন। কঙ্গোর জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে, কঙ্গোর নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা খুবই হতাশাজনক এবং তারা বিদ্রোহীদের সহিংসতা ঠেকাতে না পারলে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকাও ফের ব্যর্থ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮০২ ঘ.