২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনরোর অপ্রকাশিত আলোকচিত্র!

মেরিলিন মনরোর অপ্রকাশিত শতাধিক আলোকচিত্র প্রথমবারের মতো 'মেরিলিন: অগাস্ট ১৯৫৩' নামের একটি বইতে দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেরিলিন মনরোর অপ্রকাশিত শতাধিক আলোকচিত্র প্রথমবারের মতো 'মেরিলিন: অগাস্ট ১৯৫৩' নামের একটি বইতে দেখা যাবে। চলতি সপ্তায় কালা এডিশন কর্তৃক প্রকাশিত বইটিতে ১৯৫৩ সালের গ্রীষ্মে ২৭ বছর বয়সী মেরিলিন মনরোর সাদা-কালো আলোকচিত্রগুলো স্থান পেয়েছে। 'লুক' ম্যাগাজিনের জন্য এই আলোচিত্রগুলো ধারণ করেন জন বেকন। সেসময় কানাডার আলবার্তায় 'রিভার অব নো রিটার্ন' চলচ্চিত্রে কাজ করছিলেন। সেখানেই এই বিরল আলোকচিত্রগুলো ধারণ করা হয়। পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ার কারণে মনরো বেশ কয়েকদিন চলচ্চিত্রে কাজ করতে পারেন নি। এটিই আলোকচিত্রী বেকনকে দীর্ঘ সময় ধরে হলিউডের এই আইকনের আলোকচিত্র তোলার সুযোগ করে দেয়। সেই ফটোসেশনে তোলা আলোকচিত্রগুলো থেকে মাত্র তিনটি ১৯৫৩ সালের অক্টোবরে প্রকাশিত 'লুক'-এর প্রতিবেদনে ছাপা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ঘ.