নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট মিখায়েল ফেন্নেল শনিবার বলেছেন, এখনো অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।
পাশাপাশি অ্যাথলেট ও কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তিনি শঙ্কা প্রকাশ করেছেন।
কমনওয়েলথ গেমসের ক্রীড়াপল্লী পরিদর্শন শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বেশ কয়েকজন অ্যাথলেট ইতোমধ্যে অস্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা, নিুমানের নির্মাণ এবং নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
ভারতের সরকার ৩ অক্টোবরের শুরু হতে যাওয়া এই গেমস আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ক্রীড়াযজ্ঞ আয়োজনের মাধ্যমে ভারত বিশ্বে উদীয়মান অর্থনৈতিক শক্তি ও রাজনীতিতে তাদের প্রভাব প্রদর্শন করতে চেয়েছিল।
কিন্তু আয়োজনে নানা ত্র"টি এবং নিরাপত্তা হুমকির কারণে ইতোমধ্যে এই গেমস নিয়ে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ধরনের নেতিবাচক প্রচারণার কারণে ভারতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে বলে একটি বাজার বিশ্লেষণী সংস্থা (মুডি) জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদকরা দেখতে পেয়েছেন গেমস আয়োজনের নানা নির্মাণ কাজে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও শিশুশ্রমিক কাজ করছে।
চার বছর পরপর কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে এই জাঁকজমকপূর্ণ খেলার আয়োজন করা হয়। এতে এবারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৬শ' কোটি মার্কিন ডলার।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত ২০০৩ সালেই এই খেলার আসর আয়োজনের দায়িত্ব পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৫ঘ.
bdnews24