২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল গেটস এখনো আমেরিকার শীর্ষ ধনী

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এখনো আমেরিকার শীর্ষ ধনী ব্যক্তি। ফরবেস ম্যাগাজিন বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 08:02 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এখনো আমেরিকার শীর্ষ ধনী ব্যক্তি। ফরবেস ম্যাগাজিন বুধবার একথা জানিয়েছে। ফরবেস ম্যাগাজিনের করা আমেরিকার শীর্ষ চারশ' ধনীর তালিকায় এবার ১৭ তম বারের মতো প্রথম স্থান দখল করেছেন বিল গেটস। বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ৪শ' কোটি মার্কিন ডলার সমমূল্যের যা গত বছরের চেয়ে ৪ শ' কোটি ডলার বেশি। ৪ হাজার ৫শ' কোটি ডলার সম্পদের মালিক ওয়ারেন বাফেট শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। গত বছর চেয়ে এবছর তার সম্পদ বেড়েছে ৫শ' কোটি ডলার। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ২ হাজার ৭শ' কোটি ডলার সম্পদের মালিকানা নিয়ে আমেরিকার তৃতীয় ধনী নির্বাচিত হয়েছেন। তার সম্পদের পরিমাণ এবছর অপরিবর্তিত রয়েছে। ফরবেসের শীর্ষ চারশ' ধনীর তালিকায় স্থান পাওয়াদের মধ্যে ২১৭ জনের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে এবং মাত্র ৮৪ জনের সম্পদের পরিমাণ কমেছে বলে জানায় ম্যাগাজিনটি। তালিকায় স্থান পাওয়া ধনীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে ৯৫ বছর বয়সী ডেভিড রকফেলার রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ২শ' ৪০ কোটি ডলার। মিডিয়া সেলিব্রেটি অপেরা উইনফ্রে এবার তালিকার ১৩০ তম স্থান দখল করেছেন। তালিকায় স্থান পাওয়া শীর্ষ ৪২ ধনী নারীর একজন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪৫ঘ.