২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করছেন ওবামার অর্থনৈতিক উপদেষ্টা

শিগগির পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি সামারস। হোয়াইট হাউসের বুদ্ধিদীপ্ত ও স্পষ্টভাষী এই উপদেষ্টা মঙ্গলবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 05:21 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---শিগগির পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি সামারস। হোয়াইট হাউসের বুদ্ধিদীপ্ত ও স্পষ্টভাষী এই উপদেষ্টা মঙ্গলবার এ কথা জানান। হোয়াইট হাউসের জাতীয় অর্থনীতি পরিষদের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন সামারস। সাবেক অর্থমন্ত্রী সামারস ১৯৯০ এর দশকে মেক্সিকোর সঙ্গে মুদ্রা সংকট ও অন্যান্য বৈশ্বিক অর্থনৈতিক সমস্যায় ব্যাপক অবদান রেখেছিলেন। অর্থনৈতিক নীতি নির্ধারণে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে এ পদে আসীন করে। ওবামার ঘনিষ্ঠজনেরা জানান, ২০০৮-২০০৯ সালের অর্থনৈতিক মহামন্দার সময় সামারসের পরামর্শের ওপর ব্যাপকভাবে নির্ভর করতেন প্রেসিডেন্ট। তবে ওয়াল স্ট্রিটের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সংস্কারপন্থি কিছু ডেমোক্র্যাটের সমালোচনার মুখেও পড়েন তিনি। পদত্যাগের পর এ বছরের শেষের দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাবেন সামারস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৫৪ঘ.