২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পুঁজিবাদের দিন শেষ হয়ে আসছে'

ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার বলেছেন, পুঁজিবাদের দিন শেষ হয়ে আসছে, এখন নতুন অর্থনৈতিক পদ্ধতি গ্রহণের সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 04:05 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার বলেছেন, পুঁজিবাদের দিন শেষ হয়ে আসছে, এখন নতুন অর্থনৈতিক পদ্ধতি গ্রহণের সময়। জাতিসংঘ সাধারণ পরিষদে দারিদ্র্য বিষয়ক অধিবেশনের ভাষণে ইরানি প্রেসিডেন্ট বলেন, "পুঁজিবাদের বৈষম্যবাদ ও আধিপত্যবাদী দিকগুলো পরাজয়ের মুখে আর এ কারণে এ পদ্ধতির অবসান ঘটতে যাচ্ছে।" জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বৈশ্বিক দারিদ্র্য ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার বিষয়ে অগ্রগতি মূল্যায়নে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, "মানবতা আজ যেসমস্ত কারণে দুর্দশার মুখোমুখি তার অধিকাংশের নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে নীতি নির্ধারকদের অগণতান্ত্রিক ও অন্যায্য শাসনের অবকাঠামো।" বৃহস্পতিবার তিনি ১৯২ সদস্য বিশিষ্ট পরিষদের বার্ষিক বিতর্কে আবার ভাষণ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/০৯৪৫ঘ.