কাবুল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন নিয়ে কমপক্ষে ২,৯৮৮ টি অভিযোগ এসেছে বলে মঙ্গলবার জানিয়েছেন এক শীর্ষ নির্বাচনী কর্মকর্তা।
আফগানিস্তানের ইলেক্টোরাল কমেপ্লেইন্টস কমিশনে এ সমস্ত অভিযোগ জমা পড়েছে। কমিশনার আহমেদ জিয়া রাফাত একথা জানান। এছাড়া, আরো ১,৭০০ টি মৌখিক অভিযোগের কথাও উল্লেখ করেছেন তিনি।
কমপ্লেইন্টস কমিশনের পাঁচ কমিশনারের অন্যতম কর্মকর্তা রাফাত রয়টার্সকে বলেন, শনিবার ভোট শুরু হওয়ার পর থেকে ১,৩৮৮ টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এছাড়া, নির্বাচনী প্রচারণা চলার সময় আরো ১,৬০০ টি অভিযোগ এসেছিল।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪ টায় অভিযোগ গ্রহণের সময় শেষ হয়ে গেলেও রাফাত বলেছেন, অভিযোগ গ্রহণের সময় আরো দুই দিন বাড়ানো হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২২৪ ঘ.
bdnews24