২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ বিদেশি সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ৯ সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

কাবুল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ৯ সেনা নিহত হয়েছে। পার্লামেন্ট নির্বাচনকে বাধাগ্রস্ত করতে শনিবার তালেবান আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে প্রাণহানিসহ অনেক ক্ষয়ক্ষতি হয়। তার ঠিক দুদিন পরই এ ঘটনা ঘটলো। তালেবান শক্তঘাঁটি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত বেশি কিছু জানা যায়নি। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) এক মুখপাত্র জানিয়েছেন, নিহত বিদেশি সেনাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে ওই অঞ্চলে শত্র"পক্ষ থেকে গুলি ছোঁড়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসাফ। ইফাফের পক্ষ থেকে আরো জানানো হয়, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইসাফের একজন সদস্যসহ এক আফগান সেনা ও মার্কিন নাগরিক আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ২০০১ সালে আফগান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলতি বছর দেশটিতে সহিংসতা চরমে পৌঁছেছে। সেনা ও বেসামরিক পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে রেকর্ড পরিমাণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২০ঘ.