বেইজিং, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমুদ্রে সংঘর্ষের ঘটনা নিয়ে বিরোধে জাপান কড়া জবাবের মুখে পড়ার ঝুঁকি নিচ্ছে বলে সোমবার হুঁশিয়ার করে দিয়েছে চীনের গণমাধ্যম।
তাছাড়া, চীন ও জাপানের মধ্যে একটি দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে সামরিক শক্তি ব্যবহারেও অনেকের সমর্থন আছে বলে দাবি করেছে গণমাধ্যমটি।
এর আগে, রোববার জাপানের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বন্ধ করেছে চীন। জাপানের নিরাপত্তা বাহিনীর হাতে আটক চীনা ক্যাপ্টেন ঝান কিজিয়োংয়ের আটকাদেশ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর জাপানি আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে চীন এ পদক্ষেপ নেয়।
এ মাসের শুরুতে পূর্ব চীন সাগরের একটি দ্বীপের কাছে বিরোধপূর্ণ জলসীমায় জাপানি জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হলে সবাইকে আটক করে জাপানি উপকূলরক্ষী বাহিনী। পরবর্তীতে ১৪ জনকে ছেড়ে দিলেও ক্যাপ্টেনকে ছাড়েনি জাপান কর্তৃপক্ষ।
চীনের 'গ্লোবাল টাইমস' পত্রিকার সম্পাদকীয়তে সোমবার বলা হয়েছে, "জাপানোর আরো নিষেধাজ্ঞা আরোপের বেশ কিছু পরিকল্পনা নিয়ে আগানো উচিত চীনের।"
এ বিষয়ে পত্রিকাটি একটি অনলাইন জরিপও চালিয়েছে। তাতে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের ৯৬ শতাংশই শেংকাকু দ্বীপপুঞ্জ (চীনারা বলে দিয়াওয়ু দ্বীপপুঞ্জ) নিয়ে বিরোধ নিরসনে সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করে।
পত্রিকার জরিপে অংশ নেওয়া একজন ওয়েবসাইটে তার মন্তব্যে লিখেছেন, "চীন ও জাপানের মধ্যে অবশ্যই একটা যুদ্ধ হওয়া উচিত। অতীতের লজ্জা দূর করা উচিত চীনের।"
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, চীনা নাগরিককে মুক্ত করতে জাপানের সঙ্গে মন্ত্রী ও প্রাদেশিক-পর্যায়ের আলোচনা স্থগিত করেছে বেইজিং। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল ও কয়লা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনাও।
চীন কোনোরকম পূর্বশর্ত ছাড়া অবিলম্বে ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওক্সু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ দাবি জানান।
ক্যাপ্টেন ইচ্ছাকৃত ভাবে জাপানের টহল জাহাজকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ করেছে টোকিও।
চীনা ক্যাপ্টেনের মুক্তির দাবিতে শনিবার বেইজিংয়ে জাপানি দূতাবাসের সামনে প্রায় শতাধিক চীনা নাগরিক বিক্ষোভ করেছে। এ সময় তারা ওই নাবিকের মুক্তির দাবিতে বিভিন্ন প
bdnews24