ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কলম্বিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২২ ফার্ক বিদ্রোহী নিহত হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইকুয়েডরের সীমান্তবর্তী সান মিগুয়েল শহরের নিকটবর্তী পুতুমায়ো এলাকার একটি জঙ্গলে রোববার বিদ্রোহীদের একটি ঘাঁটিতে বিমান থেকে বোমা হামলা চালানোর পর হেলিকপ্টারে করে পুলিশ কমান্ডোদের নামিয়ে অভিযান চালানো হয়।
এ মাসের শুরুর দিকে ঐ এলাকায় 'রেভ্যুলেশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়া' ফার্ক বিদ্রোহীদের হামলায় আট পুলিশ সদস্য নিহত হয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস বলেন, সা
bdnews24