বার্মিংহাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বদেশী জার্মানদের আক্রমণে 'লজ্জা ও ভয়' পেয়েছিল সারা পৃথিবী। ইংল্যান্ডে রোববার এক সমাবেশে শ্রোতাদের উদ্দেশ্য একথা বলেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।
এছাড়াও তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অন্যতম বিমানযুদ্ধের স্মৃতিচারণ করেছেন যা ব্রিটেনকে হিটলারের পরিকল্পিত আগ্রাসন থেকে রক্ষা করেছিল।
ব্রিটিশ মিডল্যান্ডের একটি পার্কে তিনি এ স্মৃতিচারণ করেন।
তিনি সেখানে কার্ডিনাল জন হেনরি নিউম্যানের আত্মার শান্তি কামনা করেন। নিউম্যান প্রখ্যাত ব্রিটিশ ধর্মান্তরী ব্যাক্তিদের একজন যিনি প্রট্যাস্টান্ট থেকে রোমান ক্যাথলিক মতাদর্শ গ্রহণ করেছিলেন।
ব্রিটেন সফরের শেষ দিন পোপ বেনেডিক্ট প্রথম যুদ্ধের প্রসঙ্গ তুললেন। ওই সমাবেশে ধর্মপোদেশ শোনার জন্য খোলা আকাশের নিচে সমবেত হয়েছিল ৫০ হাজারের বেশি মানুষ। পোপের বক্তব্য চলাকালে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।
ব্রিটেন রোববার 'ব্যাটেল অব ব্রিটেনে'র ৭০ তম বর্ষপূর্তি উদযাপন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালের গ্রীষ্ম ও শরৎকালে নাৎসী বাহিনীর সঙ্গে ব্রিটেনের যে বিমানযুদ্ধ হয়েছিল তা 'ব্যাটেল অব ব্রিটেন' নামে পরিচিত। এ যুদ্ধেই হিটলারের ব্রিটেন আগ্রাসনের পরিকল্পনা ভেস্তে যায়।
পোপ বলেন, "৭০ বছর পর আমরা সেই লজ্জ্বা, আতঙ্ক, মৃত্যু আর ধ্বংসের কথা স্মরণ করছি যে ধ্বংযজ্ঞ ডেকে এনেছিল যুদ্ধ। সেই ভয়াবহতার কথা স্মরণ করে আমরা আজ প্রত্যেকটি হুমকি আর সংঘাতের জায়গায় নবদ্যমে শান্তি ও স
bdnews24