২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল বেঁধে ভোট দিতে কৃষ্ণাঙ্গদের প্রতি ওবামার আহ্বান

'পরিবর্তন'র পথে অগ্রযাত্রা ধরে রাখতে কৃষ্ণাঙ্গ নেতাদের জোরালো সমর্থন চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'পরিবর্তন'র পথে অগ্রযাত্রা ধরে রাখতে কৃষ্ণাঙ্গ নেতাদের জোরালো সমর্থন চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেসের আসন্ন প্রতিনিধি পরিষদ ও সিনেট নির্বাচনকে সামনে রেখে শনিবার কংগ্রেসের কৃষ্ণাঙ্গ সদস্যদের এক অনুষ্ঠানে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এ আহ্বান জানান। ওবামা বলেন, "আমি চাই এখানকার সবাই তার প্রতিবেশীর বিউটি শপসহ কর্মক্ষেত্র, গির্জা, নাপিতের দোকানে দোকানে যান। সেখানে তাদেরকে বলুন, আমাদেরকে আরো কাজ করতে হবে। বলুন, আমরা সংগঠিত হওয়ার অপেক্ষা করতে পারছি না। এখন সময় কাজ করার।" আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব কটি এবং সিনেটের ১০০ আসনের ৩৫টিতে নির্বাচন হবে। বর্তমানে সিনেটে ডেমোক্র্যাটদের আসন ৫৯টি। আর প্রতিনিধি পরিষদে তাদের সদস্য সংখ্যা রিপাবলিকানদের চেয়ে ৪০টির বেশি। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার 'পরিবর্তনের (চেঞ্জ উই নিড)' আহ্বানে ব্যাপক সাড়া পড়ে। তবে সা