২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২৯

ইরাকের রাজধানী বাগদাদে রোববার দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত ও ১১১ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের রাজধানী বাগদাদে রোববার দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত ও ১১১ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। পুলিশের একটি সূত্র জানায়, বাগদাদের উত্তরপশ্চিমাঞ্চলীয় কাধিমিয়া জেলার এডেন স্কয়ারে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। এডেন স্কয়ার ইরাকের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবনের কাছাকাছি অবস্থিত। অন্যদিকে, বাগদাদের পশ্চিমাঞ্চলীয় মনসুর জেলায় একটি জনপ্রিয় রেস্টুরেন্টের কাছে অন্য একটি গাড়ি বোমা বিস্ফোরণে দুই জন নিহত ও আট জন আহত হয়েছে বলে পুলিশের ঐ সূত্রটি জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, নিহতে সংখ্যা বেড়ে ২৯ এ দাাঁড়িয়েছে ও মোট আহত হয়েছে ১১১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫০০ ঘ.