নোউয়াকচোট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালি সীমান্তবর্তী মরু অঞ্চলে মৌরিতানিয়ার সেনাদের সঙ্গে সংঘর্ষে আল কায়েদার উত্তর আফ্রিকা শাখার ১২ সদস্য নিহত হয়েছে।
মৌরিতানিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র শনিবার একথা জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, 'আল কায়েদা ইন দি ইসলামিক মাঘরেব' (একিউআইএম) জঙ্গিদের বিরূদ্ধে মৌরিতানিয়া শুক্রবার ওই সেনা অভিযান শুরু করে এবং শনিবারও সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এদিকে, নাইজেরিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের ফরাসী নাগরিক অপহরণ ঘটনার সঙ্গে এ সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, নাইজেরিয়ার আমন্ত্রণে আসা ফ্রান্সের ৫ নাগরিকসহ মোট ৭ জন বিদেশীকে বৃহস্পতিবার নাইজেরিয়া থেকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়।
এ অপহরণের জন্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী 'একিউআইএম'-কে দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/১৯৩৫ ঘ.
bdnews24