২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ বছরের মধ্যে শান্তিচুক্তির আশা ইসরায়েল-ফিলিস্তিনের

ইহদি বসতিস্থাপন নিয়ে বিরোধের মধ্যেও ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা এখনো এক বছরের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছা সম্ভব বলে মনে করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

শারম আল শেখ, মিশর সেপ্টেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইহদি বসতিস্থাপন নিয়ে বিরোধের মধ্যেও ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা এখনো এক বছরের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছা সম্ভব বলে মনে করছেন। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জর্জ মিচেল মঙ্গলবার মিশরের শারম আল শেখ এ শান্তি আলোচনার পর একথা বলেছেন। তবে মিশরে এদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উপস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ২য় দফা শান্তি আলোচনার পরও ইহুদি বসতিস্থাপন ইস্যুতে দুপক্ষের মধ্যে আপোসের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার সময়সীমা সেপ্টেম্বরে শেষ হওয়ার এ আসন্ন সময়ে এমনকি বসতি স্থাপন নতুন করে শুরু হলে ফিলিস্তিনের শান্তি আলোচনা বয়কটের হুমকির মুখেও আশার আলো দেখছেন জর্জ মিচেল। মিশরের লোহিত সাগর তীরবর্তী শারম এল শেখ এ মিচেল সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট আব্বাস এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ব্যাপারে এখনো একমত যে, এ আলোচনা একবছরের মধ্যেই শেষ করে শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব। যে আলোচনার লক্ষ্য মূল বিষয়গুলো সমাধান করা।" মঙ্গলবার হিলারি, আব্বাস ও নেতানিয়াহু অপ্রত্যাশিতভাবে আরেক দফা আলোচনায় বসেন। প্রথম পর্বের পরের দফার এ আলোচনায় শীর্ষ সহযোগীরাও উপস্থিত ছিলেন। মিচেল বলেন, বুধবার জেরুজালেমে আলোচনা চলবে। আলোচনায় হিলারি উপস্থিত থাকবেন। ইসরায়েল এবং ফিলিস্তিনিও আবার সামনের দিনগুলোতে বৈঠকে বসবে। মিচেল বলেন, "আজ দুপক্ষ মূল বিষয়গুলোতে আন্তরিক আলোচনা শুরু করেছে। প্রেসিডেন্ট আব্বাস এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুজনই আন্তরিকতা এবং আস্থার সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার সদিচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।" দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর গত ২ সেপ্টেম্বর দুপক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। কিন্তু ২য় দফা আলোচনা শুরুর আগে ইসরায়েল ও ফিলিস্তিন যে সমস্ত মন্তব্য করেছে তাতে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য দুপক্ষে আপোসের কোনো মনোভাব দেখা যায়নি। ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব ইরাকাত রয়টার্সকে বলেছেন, "যে কোনোভাবে বসতি স