২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিনী সারাহ শোর্ডকে মুক্তি দিল ইরান

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন পরিব্রাজক সারাহ শোর্ডকে মুক্তি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

তেহরান, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) -যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন পরিব্রাজক সারাহ শোর্ডকে মুক্তি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে। ২০০৯ সালের ৩১ জুলাই ইরাকের সীমান্তবর্তী এলাকা থেকে সানে বাউয়ে এবং জোসে প্যাটেলের সঙ্গে সারাহকে গ্রেপ্তার করে ইরানি কর্তৃপক্ষ। গত সপ্তাহের শেষ দিকে তেহরানের প্রধান সরকারি কৌসুলি জানান, ৫ লাখ ডলার জামানত দিয়ে শোর্ড মুক্তি পেয়ে দেশ ত্যাগ করতে পারেন। শোর্ড এর আইনজীবী জানিয়েছেন, শোর্ডকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন তেহরানের সুইডিশ দূতাবাসের পথে। ইরানে গোয়েন্দাবৃত্তি এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মার্কিনীকে এক বছরেরও বেশি সময় ধরে আটকে রাখে ইরান। তিনজনের মধ্যে সারাহই কেবল মুক্তি পেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪২ ঘ.