২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় ৫ লাখ চাকরিজীবী ছাঁটাইয়ের ঘোষণা

আগামী মার্চের মধ্যে ৫ লাখেরও বেশি সরকারি চাকরিজীবী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে কিউবা। দেশটির ওয়ার্কার্স ফেডারেশন সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 05:46 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

হাভানা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী মার্চের মধ্যে ৫ লাখেরও বেশি সরকারি চাকরিজীবী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে কিউবা। দেশটির ওয়ার্কার্স ফেডারেশন সোমবার একথা জানিয়েছে। তবে তাদের কাজ দেওয়ার জন্য বেসরকারি খাত বাড়ানো হবে বলে জানানো হয়। ১৯৬০ দশকের পর এটাই কিউবায় সরকারি খাত থেকে বেসরকারি খাতে সর্বোচ্চ সংখ্যক চাকরিজীবী স্থানান্তরের ঘটনা । ফেডারেশন থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, সরকারি খাতের কর্ম দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ক্রমান্বয়ে ১০ লাখ চাকরি কমানো হবে। এছাড়া খুবই অল্প সংখ্যক নতুন সরকারি খাত সৃষ্টি করা হবে। কিউবার শ্রম শক্তির ৮৫ ভাগেরও বেশি বা প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ লোক সোভিয়েত ইউনিয়নের মতো এক দলীয় রাষ্ট্র ব্যবস্থায় কাজ করে থাকে। এদের বেশির ভাগই অনুৎপাদনশীল কাজে জড়িত। ফেডারেশনের ওই বিবৃতিতে বলা হয়েছে, "অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন লোকসানি কোম্পানি, সেবা ও তহবিল নির্ভরশীল খাতগুলো রাষ্ট্র বহন করতে পারছে না বা চাচ্ছে না।" এতে আরো বলা হয়েছে, তবে বেসরকারি খাতে সুযোগ সৃষ্টির মাধ্যমে চাকরির ক্ষেত্র বাড়ানোর ব্যাপারে সহায়তা করা হবে। ২০০৮ সালে ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে প্রেসিডেন্ট হিসাবে সমাজতান্ত্রিক কিউবার ক্ষমতা গ্রহণের পর এটাই হবে রাউল কাস্ত্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১১৫ঘ.