২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি গোলায় ৩ ফিলিস্তিনি নিহত

গাজায় রোববার ইসরায়েলের গোলা হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। চিকিৎসা কর্মী ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

গাজা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গাজায় রোববার ইসরায়েলের গোলা হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। চিকিৎসা কর্মী ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। গাজার হামাস গেরিলারা সীমান্তে রকেট ছোড়ার পর ইসরায়েল এ হামলা চালায়। হামাসের নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা বলেছে, নিহত তিন ফিলিস্তিনি ইসরায়েল-গাজা সীমান্তের কাছে বেইত হানুন শহরের কৃষক। এছাড়াও অন্য তিনজন ফিলিস্তিনি হামলায় আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৪১৯ ঘ.