২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরান পোড়ানো: আফগানিস্তানে বিক্ষোভে নিহত ২

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার নবম বর্ষপূর্তিতে কোরান পোড়ানোর পরিকল্পনা বাতিল হলেও ধর্মীয় উত্তেজনার জেরে আফগানিস্তানে রোববার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। লোগার প্রদেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে দুই বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

কাবুল, ১২ সেপ্টেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার নবম বর্ষপূর্তিতে কোরান পোড়ানোর পরিকল্পনা বাতিল হলেও ধর্মীয় উত্তেজনার জেরে আফগানিস্তানে রোববার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। লোগার প্রদেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে দুই বিক্ষোভকারী। জেলার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এ নিয়ে শুক্রবার থেকে আফগানিস্তানে শুরু হওয়া মার্কিন-বিদ্বেষী বিক্ষোভে মোট ৩ জন নিহত হল। লোগার প্রদেশে বিক্ষুব্ধ আফগানরা রোববার 'আমেরিকা নিপাত যাক', 'খ্রীস্টানরা নিপাত যাক' শ্লোগান দিয়ে বিক্ষোভ করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন বিক্ষোভকারী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুজন পরে হাসপাতালে মারা যায়। বিক্ষোভকারীরা বিদেশি সেনা ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে। স