২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট

তুরস্কে ১৯৮০'র দশকে সামরিক শাসনের আওতায় প্রণীত খসড়া সংবিধান সংশোধন প্রশ্নে রোববার গণভোট অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

আনকারা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে ১৯৮০'র দশকে সামরিক শাসনের আওতায় প্রণীত খসড়া সংবিধান সংশোধন প্রশ্নে রোববার গণভোট অনুষ্ঠিত হয়েছে। সরকার বলছে, তারা সংবিধানকে ইউরোপীয় ইউনয়নের মানদন্ডে উন্নীত করতে চায় । অন্যদিকে বিরোধীদল বলছে, ইসলামিক আদর্শভিত্তিক ক্ষমতাসীন দল বিচার বিভাগের ওপর মারাত্মকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তুরস্কে বর্তমান সংবিধান চালু হয় ১৯৮২ সালে। নির্বাচন কমিশন স্থানীয় সময় রাত ৯ টার আগ পর্যন্ত নির্বাচনী ফলাফল প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে। কিন্তু ধারণা করা হচ্ছে, এ নিষেধাজ্ঞা নমনীয় করা হবে এবং প্রাথমিক সরকারী ফলাফল সন্ধ্যা ৬ টার দিকে পাওয়া যাবে। এক ভোটারের উক্তি, সামরিক জান্তার সঙ্গে সঙ্গে সংবিধানও পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম। কারণ, সামরিক অভ্যুত্থান ভালো না। আর আজও একই কারণে আমরা এখানে ভোট দিতে সমবেত হয়েছি। আমরা প্রচুর ভোগান্তির শিকার হয়েছি। আর তাই এখন হ্যাঁ ভোট দেব। জনমত জরিপে দেখা গেছে, বেশির ভাগ তুর্কিই সংশোধনীর পক্ষে। এ সংশোধনীতে বিচার বিভাগের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে অন্যান্য জনমত জরিপে সংবিধান সংশোধনীর ব্যাপারে তুর্কিদের মধ্যে তীব্র মতবিরোধেরও আভাস মিলেছে। ফলে ভোটের ফল কি হবে তা বলা মুশকিল। এ ভোটের মধ্য দিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের জনসমর্থনও যাচাই হয়ে যাবে। এরদোয়ান বলেছেন, ৩০ বছর আগে ১৯৮০ সালে সেনা অভ্যুত্থানের পর করা খসড়া সংবিধানের সংশোধনী প্রয়োজন গণতন্ত্রকে আরো সুসংহত এবং তুরস্ককে ইউরোপীয় নীতিমালার আওতায় আনার জন্য। এ প্যাকেজ সংশোধনীতে ২৬ টি অনুচ্ছেদ আছে। এর বেশির ভাগই বিতর্কিত নয়। এর মধ্যে একটির আওতায় বেসামরিক আদালতে সামরিক বাহিনীর আরো বেশি জবাবদিহিতা থাকার কথা বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৫ ঘ.