২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ হামলার বার্ষিকী ঘিরে ধর্মীয় উত্তেজনা

যুক্তরাষ্ট্রে শনিবার পালিত হতে যাচ্ছে ১১ই সেপ্টেম্বর হামলার নবম বার্ষিকী। কিন্তু ধর্মীয় উত্তেজনার মধ্যে ঢাকা পড়েছে এর সব আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে শনিবার পালিত হতে যাচ্ছে ১১ই সেপ্টেম্বর হামলার নবম বার্ষিকী। কিন্তু ধর্মীয় উত্তেজনার মধ্যে ঢাকা পড়েছে এর সব আয়োজন। এই দিনে কোরান পোড়ানোর ঘোষণা থেকে ফ্লোরিডার এক যাজককে সরিয়ে আনতে বিষয়টি নিয়ে সতর্কবাণী উচ্চারণ করতে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে। আর ওই যাজকের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলতে হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসকে। অন্যদিকে, ৯/১১ হামলার বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে কোরান পোড়ানোর ঘোষণায় বিশ্বজুড়ে মুসলিম স