২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরান পোড়ানোর পরিকল্পনা বাতিল

ফ্লোরিডা গির্জার কর্তৃপক্ষ বৃহস্পতিবার কোরান পোড়ানোর পরিকল্পনা বাতিল করেছে। আন্তর্জাতিক নিন্দা এবং এ ঘটনায় আল কায়েদার আত্মঘাতী হামলা বেড়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি দেওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

গেইনেসভিলে, ফ্লা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্লোরিডা গির্জার কর্তৃপক্ষ বৃহস্পতিবার কোরান পোড়ানোর পরিকল্পনা বাতিল করেছে। আন্তর্জাতিক নিন্দা এবং এ ঘটনায় আল কায়েদার আত্মঘাতী হামলা বেড়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি দেওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস ফ্লোরিডার গেইনেসভিলে শহরের ডোভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার নামক সেই গির্জার প্রধান টেরি জোনকে জানান পেন্টাগন তাকে এ পদক্ষেপ নিতে বারণ করেছে। পেন্টাগনের মুখপাত্র জফ মোরেল বলেছেন, গেটস অনেকক্ষণ ধরে টেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিন টেরিকে বুঝিয়েছেন যে, কোরান পোড়ানো হলে ইরাকে ও আফগানিস্তানে নিযুক্ত আমাদের সেনাদের জীবন হুমকির মুখে পগবে।