মোগাদিসু, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার রাজধানী মোগাদিসু বিমানবন্দরে বৃহস্পতিবার দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। অধিবাসীরা একথা জানিয়েছে।
নিহতদের মধ্যে সোমালিয়ার নিযুক্ত আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সদস্যও রয়েছে।
অধিবাসীরা জানান, বিমানবন্দরের বাইরে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে একজন আত্মঘাতী হামলাকারী দ্রুতগতিতে একটি গাড়ি নিয়ে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটায়।
এর কিছুক্ষণ পরই তারা বিমানবন্দরের কমপাউন্ডে আরো একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের পর গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে। পুলিশ হামলার খবর নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৯ ঘ.
bdnews24