২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের আফগান সীমান্তের কুররাম আদিবাসী এলাকায় বৃহস্পতিবার রাস্তার ধারে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

পারাচিনার, পাকিস্তান, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আফগান সীমান্তের কুররাম আদিবাসী এলাকায় বৃহস্পতিবার রাস্তার ধারে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। একজন সরকারী কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন। ওই অঞ্চলের প্রধান শহর পারাচিনার থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বে পালাসিন গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সে অঞ্চলের উপ-প্রশাসক হামিদ খান বলেছেন, "বোমাটি ছিল রিমোট চালিত। একটি যাত্রীবাহী যান সেখানে যাওয়ার পরপরই বোমাটি বিস্ফোরিত হয়।" তিনি আরো বলেছেন, যারা মারা গেছে তারা সবাই সাধারণ মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৪ ঘ.