২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পাতাল রেল কর্মচারী ধর্মঘট

লন্ডনের পাতাল রেলের লাখো কর্মচারী চাকরিতে ছাঁটাইয়ের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে। এতে অচল হয়ে পড়েছে রেল পরিবহন ব্যবস্থা। চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

লন্ডন, সেপ্টেম্বর ৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লন্ডনের পাতাল রেলের লাখো কর্মচারী চাকরিতে ছাঁটাইয়ের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে। এতে অচল হয়ে পড়েছে রেল পরিবহন ব্যবস্থা। চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। অর্থনীতিতে মন্দা মোকাবেলায় সরকারের কৃচ্ছতা পরিকল্পনার আওতায় ৮০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিকালেই এ আন্দোলন কর্মসূচি শুরু করে কর্মচারীরা। মঙ্গলবার তারা রেলের যাত্রীদেরকেও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানায়। আন্দোলনে ইতোমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে জানিয়ে 'দ্য রেল মেরিটাইম এন্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন' (আরএমটি) বলেছে, পাতালরেলের প্রায় সব লাইনই বন্ধ করে দিয়েছে তারা। দ্য লন্ডন চেম্বার অব কমার্স এর হিসাবমতে, ধর্মঘটে পাতাল রেল চলাচল বন্ধ থাকলে দৈনিক আর্থিক ক্ষতির হবে ৪৮ মিলিয়ন পাউন্ড। তবে পাতাল রেল পরিচালনা প্রতিষ্ঠান 'ট্রান্সপোর্ট ফর লন্ডন' টিএফএল জানিয়েছে, বেশ কিছু সংখ্যক টিউব লাইন দিয়ে রেল চলাচল চালু রাখা হচ্ছে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া, যাত্রী দুর্ভোগ লাঘবে লন্ডন যানবাহন কর্তৃপক্স অতিরিক্ত বাস রাস্তায় নামিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৯ ঘ.