২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে বিক্ষোভে গুলি, নিহত ২

কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভে সোমবার পুলিশ গুলি চালালে কমপক্ষে দু'জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

শ্রীনগর, ভারত, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভে সোমবার পুলিশ গুলি চালালে কমপক্ষে দু'জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। এক বিবৃতিতে পুলিশ কতর্ৃৃপক্ষ জানিয়েছে, একদল বিক্ষোভকারী ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে আক্রমণ করলে ও নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা চালালে তাদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায় এবং গুলিতে দু'জন নিহত হয়। এছাড়া আরো কয়েকজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছে বলেও জানায় পুলিশ। ১৭ ও ২৫ বছর বয়সী এ দুই বিক্ষোভকারীর মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকার বিরোধী বিক্ষোভ করে। 'আমরা স্বাধীনতা চাই' বলে স্লোগান দেয় তারা। স্বাধীনতার দাবিতে গত দুই দশকের সবচেয়ে বড় ভারত বিরোধী সা