২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে চলতি বছর ৫শ' বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে চলতি বছর এ পর্যন্ত কমপক্ষে ৫ শ' বিদেশি সেনা নিহত হয়েছে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৫২১ জন। নিরপেক্ষ একটি পর্যবেক্ষক সাইটে সোমবার দেওয়া তথ্য ও রয়টার্সের হিসেব অনুসারে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 08:57 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

কাবুল, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে চলতি বছর এ পর্যন্ত কমপক্ষে ৫ শ' বিদেশি সেনা নিহত হয়েছে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৫২১ জন। নিরপেক্ষ একটি পর্যবেক্ষক সাইটে সোমবার দেওয়া তথ্য ও রয়টার্সের হিসেব অনুসারে এ পরিসংখ্যান পাওয়া গেছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৬৮ বিদেশি সেনা নিহত হয়েছে। এর প্রায় অর্ধেকই ২০০৯ ও ২০১০ সালে নিহত হয়েছে এবং এদের মধ্যে ৬০ শতাংশই মার্কিন সেনা। ওদিকে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (ইসাফ) জানায়, রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় ইসাফের এক সদস্য নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। আফগানিস্তানে নিয়োজিত বাহিনী তালেবান নিমূর্ল অভিযান বি