২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্ক বিচ্ছিন্নতাবাদী ইটিএ'র যুদ্ধবিরতি ঘোষণা

স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ রোববার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বাস্ক-ভাষার গারা সংবাদপত্রের ওয়েবসাইটের বার্তায় ইটিএ'র সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, তারা আর সশস্ত্র অভিযান চালাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 03:28 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

মাদ্রিদ, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ রোববার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বাস্ক-ভাষার গারা সংবাদপত্রের ওয়েবসাইটের বার্তায় ইটিএ'র সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, তারা আর সশস্ত্র অভিযান চালাবে না। তবে এ যুদ্ধবিরতি স্থায়ী না সাময়িক সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে। তাদের সশস্ত্র অভিযান বন্ধের কারণ সম্পর্কেও এতে কিছু বলা হয়নি। গারা সাইটে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা তিন ইটিএ সদস্যকে। ভিডিও বার্তায় তারা স্বাধীনতার জন্য আর সশস্ত্র অভিযান না চালানোর সিদ্ধান্ত জানিয়ে বলে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে কয়েকমাস আগেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকার ইটিএ'র এ ঘোষণাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে এবং ইটিএ'কে চিরতরে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে। সহিংসতা পরিত্যাগ না করলে ইটিএ'র রাজনৈতিক সমর্থকদের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে সরকার। কারণ, ইটিএ অতীতে দুবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। উত্তর স্পেন এবং দক্ষিণপশ্চিম ফ্রান্সে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অর্ধশতাব্দী ধরে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ। এ লড়াইয়ে ৮৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে স