২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বৃষ্টিপাতে গুয়েতেমালায় ১৮ জনের মৃত্যু

গুয়েতেমালায় প্রবল বৃষ্টিপাতে শনিবার কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ভূমিধসে একটি বাস চাপা পড়ে মারা যায় ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 06:46 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

গুয়াতেমালা সিটি, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গুয়েতেমালায় প্রবল বৃষ্টিপাতে শনিবার কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ভূমিধসে একটি বাস চাপা পড়ে মারা যায় ১২ জন। জরুরি উদ্ধারকর্মীরা জানায়, গুয়েতেমালার রাজধানী থেকে ৫০ মাইল দূরে আন্তঃ-আমেরিকা মহাসড়কের ওপর দিকে সকাল ৮ টার দিকে বাসটি যাওয়ার সময় ভূমিধসে চাপা পড়লে ১২ জনের মৃত্যু হয়। গুয়েতেমালার প্রেসিডেন্ট আলভারো কলোম রয়টার্সকে জানিয়েছেন, পৃথক পৃথক ঘটনায় বাকী ছয়জনের প্রাণহানি হয়েছে। প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে গুয়েতেমালা ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টিপাতের ফলে ভূমিধসের আশঙ্কায় মেক্সিকো ও গুয়েতেমালার কর্মকর্তারা পূর্ব সতর্কতা অবলম্বন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/১১৫৬ ঘ.