২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনপ্রীতির অভিযোগে দক্ষিণ কোরীয় মন্ত্রীর পদত্যাগ

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যু মুয়াং-হওয়ান তার মেয়ের নিয়োগ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগে শনিবার পদত্যাগ করেছেন। সরকারী সূত্র এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

সিউল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যু মুয়াং-হওয়ান তার মেয়ের নিয়োগ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগে শনিবার পদত্যাগ করেছেন। সরকারী সূত্র এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ তথ্য জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্টের একটি সূত্র জানায়, "প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।" পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, য'ুর মেয়ে যু হিয়ান-সান ২০০৬ ও ২০০৯ সালের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য বিষয়ক কাজ সম্পাদন করার জন্য ৩১ আগস্ট তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। কিন্তু জনগণের সমালোচনার মুখে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী যু মুয়াং-হওয়ান ২০০৮ সালের ২৯ ফেব্র"য়ারী হতে দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৭১৫ ঘ.