২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে স্কাই ডাইভিংয়ের জন্য ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নয় জন নিহত হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 08:21 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ওয়েলিংটন, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে স্কাই ডাইভিংয়ের জন্য ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নয় জন নিহত হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়। পুলিশ এলিসন এলাম বলেছেন, গ্রিনিচ মান সময় দেড়টার দিকে শহরটির বিমানক্ষেত্রের কাছাকাছি এটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে পাইলট এবং আয়ারল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি ও অস্ট্রেলিয়ার চারজন পর্যটকসহ ৯ জন যাত্রী ছিল। বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। যোগাযোগ মন্ত্রী জানিয়েছে, ২০০৩ সালে বিমান দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার পর এই প্রথম আরেকটি দুর্ঘটনা ঘটল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪২৫ঘ.