২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান হিলারির

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত বাধা অতিক্রম করার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 07:50 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত বাধা অতিক্রম করার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারি বলেন, এমনও হতে পারে নতুন আলোচনা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে ওঠার শেষ সুযোগ। ওয়াশিংটনে দু'পক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরুর এক দিন পর ইসরায়েলি ও ফিলিস্তিনি টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় হিলারি জানান, অতীতে অনেকবার আলোচনা ভেঙে গেলেও এবার কোনো অবিশ্বাস বা সন্দেহকে আমলে আনা যাবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, "নিরাপত্তা, শান্তি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে আকাক্সক্ষা তা পূরণে সময়টা ইসরায়েল বা ফিলিস্তিন কারো পক্ষে নেই বলে আমার ধারণা।" তিনি আরো বলেন, "এ বিষয়টি আমার কাছে স্পষ্ট যে, এখানে উন্নয়ন ও ইতিবাচক মনোভাবের সঙ্গে ধ্বংস ও নেতিবাচকতার একটা দ্বন্দ্ব রয়েছে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে নেতৃবৃন্দ ও জনগণের পক্ষে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে যা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় শেষ সুযোগ হতে পারে।" ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৪ ও ১৫ সেপ্টেম্বর মিশরে আবার আলোচনায় বসার প্রতিশ্র"তি দিয়ে বৃহস্পতিবারের বৈঠক শেষ করেছেন। প্রতি দুই সপ্তাহে একবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দু' পক্ষই 'দ্বি-রাষ্ট্র সমাধান' এর প্রয়োজনীয়তা মেনে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৩৪৬ঘ.