২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়েটা হামলার দায়িত্ব স্বীকার পাকিস্তানি তালেবানের

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় শুক্রবার শিয়াদের শোভাযাত্রার আত্মঘাতী বোমা হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানের তালেবানরা। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপেও হামলা চালানোর হুমকি দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 04:39 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

কোয়েটা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় শুক্রবার শিয়াদের শোভাযাত্রার আত্মঘাতী বোমা হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানের তালেবানরা। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপেও হামলা চালানোর হুমকি দিয়েছে তারা। এদিকে, বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জন। চলতি সপ্তায় এটি দ্বিতীয় ভয়াবহ বোমা হামলা। চলমান এই পরিস্থিতি বন্যা মোকাবিলায় হিমশিম খাওয়া মার্কিন সমর্থিত সরকারকে বেশ চাপের মুখে ফেলে দিয়েছে। পাকিস্তানের তালেবানরা জানিয়েছে, তাদের নেতৃত্বের ওপর চালকবিহীন বিমান হামলার জবাব দিতে 'খুব শীঘ্রই' তারা পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। শুক্রবারের হামলার নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। ফিলিস্তিনিদের জন্য স্বাধীন একটি রাষ্ট্রের দাবির প্রতি সংহতি জানিয়ে শিয়া ইমামিয়া ছাত্র সংগঠনের শোভাযাত্রায় এ ব্মোা হামলা চালানো হয়। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার এই শোভাযাত্রা বের করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজমের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত তালেবানদের হুমকি হালকাভাবে নেয়া হচ্ছে না। পাকিস্তানি তালেবানকে ওয়াশিংটন 'বিদেশি সন্ত্রাসী সংগঠন'-এর তালিকাভুক্তি এবং সংগঠনটির নেতা হাকিমুল্লাহ মেহসুদ সিআইএ কর্মী হত্যার পরিকল্পনাকারী হিসাবে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার দু'দিনের মাথায় এ হামলা চালানো হলো। গত ডিসেম্বরে আফগানিস্তানে একটি মার্কিন ঘাঁটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভেতর আত্মঘাতী হামলা চালিয়ে ৭ সিআইএ কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনার প্রধান হোতা মেহসুদ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হামিদ শাকেল রয়টার্সকে জানিয়েছেন, হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত ১৬০ জন আহত হয়েছে। হামলার কয়েকঘণ্টা পর এ হামলা শিয়াদের হাতে সুন্নি ধর্মীয়নেতাদের নিহত হওয়ার প্রতিশোধ বলে দাবি করে পাকিস্তানের তালেবানরা। তালেবানদের আত্মঘাতী হামলাকারীদের মন্ত্রণাদাতা ক্বারি হুসেইন মেহসুদ রয়টার্সকে জানান, "আমরা গর্বের সঙ্গে কোয়েটা হামলার দায়িত্ব নিচ্ছি।" এর আগে বুধবার রাতে লাহোরে শিয়াদের একটি শোভাযাত্রায় বোমা হামলায় ৩৩ ব্যক্তি নিহত ও ১৭০ জন আহত হয়। কিছুদিন আগের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই একের পর এক বোমা হামলায় পাকিস্তান সরকার চাপের মুখে রয়েছে। গত দুই দশকে শিয়া-সুন্নি দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৬ঘ.