টোকিও, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিতর্কিত পরমাণু কর্মসূচির পরিপ্রেক্ষিতে ইরানের ওপর শুক্রবার বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় জাপানের এই নিষেধাজ্ঞা। যদিও তেল আমদানির ক্ষেত্রে জাপানের আস্থার দেশ ইরান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাবিত নিষেধাজ্ঞার পাশাপাশি ইরানে নতুন জ্বালানি সম্পর্কিত বিনিয়োগ বন্ধসহ ব্যাংকিং-এর মতো খাতেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।
অগাস্টের প্রথমভাগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৯২৯ সালের প্রস্তাবনা অনুসারে জাপান ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অনুমোদ করেছিল।
কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরো কঠোর করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণের জন্য জাপানের প্রতি আহ্বান জানায়।
জাপানে তেল রফতানিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পরই ইরানের অবস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১০৪৯ঘ.
bdnews24