২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় আর্ল শক্তিশালী হওয়ায় সতর্কতা জারি

ঘূর্ণিঝড় আর্ল বুধবার আরো শক্তিশালী ও বিপজ্জনক হয়ে ওঠায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বেশিরভাগ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 06:51 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

হাট্টেরাস আইল্যান্ড, নর্থ ক্যারোলিনা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘূর্ণিঝড় আর্ল বুধবার আরো শক্তিশালী ও বিপজ্জনক হয়ে ওঠায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বেশিরভাগ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ক্যারোলিনার দ্বীপপুঞ্জ থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হচ্ছে। সেইসঙ্গে আটলান্টিক উপকূলের নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডেলাওয়ার, নিউ জার্সি, নিউ ইয়র্ক, কানেকটিকাট, রোডি আইল্যান্ডসহ ম্যাসাচুসেটসের কিছু অংশে পর্যবেক্ষণ ও সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ও মৌসুমি ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে বলে অধিবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, আর্ল ঘণ্টায় ১৩৫ মাইল গতিতে আটলান্টিক অতিক্রম করছে এবং ক্রমেই শক্তিশালী ও বিপদজ্জনক হয়ে ৪ মাত্রার ঝড়ে পরিণত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১২৩৫ঘ.