২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে ১৫০ হামাস কর্মী গ্রেপ্তার

পশ্চিম তীরে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী বুধবার কয়েক ডজন হামাস কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঊর্ধ্বতন এক নিরাপত্তা সূত্র। হামাস এ সংখ্যা ১৫০ বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

রামাল্লা, পশ্চিম তীর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম তীরে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী বুধবার কয়েক ডজন হামাস কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঊর্ধ্বতন এক নিরাপত্তা সূত্র। হামাস এ সংখ্যা ১৫০ বলে জানিয়েছে। গাজায় ইহুদি বসতির চার অধিবাসীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার হামাস কর্মীদেরকে গ্রেপ্তার করে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী। হামাসের কয়েকটি সূত্র জানিয়েছে, গোলাগুলির কিছুক্ষণ পরই এক অভিযানে দলের ঊর্ধ্বতন সদস্যদের আত্মীয়-স্বজনসহ প্রায় ১৫০ জন কর্মী গ্রেপ্তার হয়েছে। যুক্তরাষ্ট্রের আহ্বানে শান্তি আলোচনার আসন্ন মুহূর্তে মঙ্গলবার হেবরনের কাছে চার ইহুদি বসতির হত্যার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা ইজ আল দীন আল কাশিম ব্রিগেডস। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানিয়েছে, 'প্রধানত হেবরন ও পশ্চিম তীর জুড়ে বেশ কয়েকজন হামাস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে তাদের কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আরো অনেককে গ্রেপ্তার করা হবে।" ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকানোর অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার শান্তি আলোচনায় বসার প্রস্তুতির মুহূর্তে কোন সহিংসতা চায় না ফায়াদ প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২০ ঘ.