নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওসামা বিন লাদেনের সাবেক শীর্ষ এক সহযোগীকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত।
এক মার্কিন কর্মকর্তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামদোহ মাহমুদ সালিম (৫২) সালিমকে এই দণ্ড দেওয়া হয়। ২০০২ সালে সালিম তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেয়।
২০০৪ সালে তাকে ৩২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু এই মামলাটি পুনর্বিবেচনার জন্য মার্কিন জেলা জজ আদালতে পাঠানো হয়। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালত সালিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মার্কিন আইনজীবীরা জানিয়েছেন, সালিম ইরাকে একজন প্রকৌশলী হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি আল কায়েদার প্রতিষ্ঠাতাদের একজন।
তিনি আল কায়েদার প্রশিক্ষণ শিবিরসহ পাকিস্তান ও আফগানিস্তানে গোপন আস্তানাগুলোতে বিন লাদেনের পক্ষে ধর্মীয় বিধি-বিধান জারি করতেন।
মার্কিন নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে ২০০০ সালে সালিমসহ আরো চারজনকে ম্যানহাটনের মেট্রোপলিটান করাপশনাল সেন্টারে শুনানির জন্য আনা হয়।
সেই সময় মার্কিন কর্মকর্তা লুইস পেপেকে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে তাকে আহত করেন সালিম।
তাদের বিরুদ্ধে ১৯৯৮ সালে কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন অ্যাম্বেসিতে বোমা হামলায় সম্পৃক্ত থাকারও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৮ঘ.
bdnews24