বাগদাদ, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরাকে মার্কিন যুদ্ধ মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে মঙ্গলবার। এর মধ্য দিয়ে ইরাক স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। (আরো তথ্যসহ)
মঙ্গলবার দিনটিকে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর দীর্ঘ যুদ্ধের সমাপ্তি দিবস হিসেবেই ধরে নেওয়া হয়েছে।
এ দিবস পালন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে টেলিভিশনে এক ভাষণে মালিকি বলেছেন, ''ইরাক আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।"
তিনি আরো বলেন, ''মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপিত হল। দুটি সমান, স্বার্বভৌম রাষ্ট্রের সম্পর্ক।''
ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজ দেশের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিতে সক্ষম বলেও জানান মালিকি।
ইরাকের রক্তক্ষয়ী সা
bdnews24