বেইজিং, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইলের অঘোষিত চীন সফর সোমবার নিশ্চিত করে জানিয়েছে বেইজিং।
সেখানে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে কিম ইতোমধ্যে বৈঠকও করেছেন।
বৈঠকে কিম কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখায় প্রতিশ্র"তিবদ্ধ থাকার অঙ্গীকার করেন। বৈঠক আন্তরিক হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
কিম বলেন, উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত রাখার প্রতিশ্র"তি থেকে সরে আসেনি। তারা এ অঞ্চলে উত্তেজনাও চায় না। উত্তেজনা প্রশমনে কিম যত দ্রুত সম্ভব ৬-জাতি নিরস্ত্রীকরণ আলোচনা চান বলেও জানান।
ওদিকে, হু জিনতাও বলেন, কোরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা সবারই কাম্য। আর উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়েও যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শুরু হওয়া উচিত।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানায়। তবে খবরে কিমের ছেলের প্রসঙ্গে কিছু বলা হয়নি।
পর্যবেক্ষকদের ধারণা, ভবিষ্যতে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরে সহায়তা লাভের আশায়ই কিম চীন সফর করেন।
এর আগে উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা কিমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, এক ভোজ সভায় তিনি বলেছেন, "উত্তর-পূর্ব এশিয়া এবং বাদবাকী বিশ্বের শান্তি ও নিরাপত্তার খাতিয়ে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দেওয়াটা জরুরি।"
কিম চীনে ২৬ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত অঘোষিত সফরে ছিলেন। তিনি ইতোমধ্যে দেশেও ফিরে গেছেন। কিম দেশে ফেরার পর চীন এবং উত্তর কোরিয়া প্রকাশ্যে তার সফরের কথা জানাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১২ ঘ.
bdnews24