কিটো, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইকুয়েডরের কোটোপ্যাক্সি অঞ্চলে রোববার এক বাস দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে ১২ জন।
রাজধানী কিটোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি সকালে পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনার শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। এটিকে দেশটির বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০৫ঘ.
bdnews24