চিলি, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চিলিতে দুর্ঘটনাকবলিত খনিতে আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের চেষ্টায় বিকল্প পথ খুঁজছে উদ্ধারকর্মীরা। বেশ কয়েকটি বিকল্প পথের মধ্যে খনিতে আরেকটি সুড়ঙ্গ খনন কিংবা ইতোমধ্যেই খনন করা সুড়ঙ্গ আরো চওড়া করার পরিকল্পনা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা সোমবার থেকে খনিতে বিকল্প সুড়ঙ্গ পথ খোঁড়ার কাজ শুরু করছে। কিন্তু এ সুড়ঙ্গ খুঁড়তে ৪ মাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকায় ইতোমধ্যেই খোঁড়া একটি সুড়ঙ্গকে আরো চওড়া করার পরিকল্পনা করা হয়েছে। এতে করে দু মাসের মধ্যে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
ইঞ্জিনিয়ার ওয়ালটার হেরেরা সাংবাদিকদের বলেন, আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইতোমধ্যেই খনন করা সুড়ঙ্গ আরো চওড়া করতে পারি। বিশেষজ্ঞরা এ বিকল্পটি ভেবে দেখছেন বলে জানান তিনি।
ওদিকে, আটকে পড়া শ্রমিকরা ক্রমেই হতাশ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভূপৃষ্ঠের ৭০০ মিটার গভীরে আটকে পড়া ৩৩ খনিশ্রমিকের মধ্যে ৫ জন বিষন্নতায় ভোগার লক্ষণ দেখা দিয়েছে।
শ্রমিকদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে মনোবিজ্ঞানীরা ইন্টারকমের মধ্য দিয়ে তাদেও চিকিৎসার উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছেন।
গত ৫ অগাস্ট চিলির উত্তরাঞ্চলীয় চোপিয়াপো শহরের কাছাকাছি ছোট একটি স্বর্ণ ও তামার খনিতে বিস্ফোরণ ঘটলে শ্রমিকরা আটকা পড়ে। এর ২৫ দিন পর তারা বেঁচে আছে বলে একটি বার্তা পাঠালে ২২ অগাস্ট বিষয়টি সবার নজরে আসে।
শ্রমিকদের কাছে খাবার, পানি পাঠানো ও যোগাযোগ রাক্ষার জন্য উদ্ধারকর্মীরা একটি সরু গর্ত তৈরি করে। আটকে পড়া শ্রমিকদের কাছে প্ল
bdnews24