ম্যাসাচুসেটস, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার বলেছেন, ইরাকিরা এখন নিজেরাই তাদের দায়িত্ব নিতে সক্ষম বলে ইরাক যুদ্ধ শেষের পথে।
এছাড়া ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে তিনি প্রতিশ্র"তি রক্ষা করেছেন বলেও উল্লেখ করেন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর সময় তিনি ২০১১ সালের শেষ নাগাদ ইরাক থেকে সেনা ফিরিয়ে নেওয়ার প্রতিশ্র"তি দেন।
ম্যাসাচুসেটসের মার্থাস ভিনিয়ার্ড দ্বীপে অবকাশ যাপনের সময় রেডিও ও ইন্টানেটে দেওয়া সাপ্তাহিক ভাষণে ওবামা বলেন, "ইরাক যুদ্ধ শেষের পথে।" এছাড়া দেশে ফেরা সেনাদের দিকে খেয়াল রাখারও অঙ্গীকার করেন তিনি।
স
bdnews24